ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৬:১৪ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে কেজি প্রতি সর্বোচ্চ ৫টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। আজ রোববার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা গেটের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক বর্মার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল কাওসার, ৯নং সাতোর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক জিয়াউর রহমানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের যে ভাড়া নেওয়া হচ্ছে তা কৃষকদের সামর্থ্যরে বাইরে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন

এসময় আলুর ভ্যালু চেইনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, কৃষক ও ব্যবসায়ীরা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

আন্তঃসীমান্ত নদী চুক্তি পর্যালোচনা করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

পদ্মা অয়েলের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২২৩ টাকা

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে শাস্তি

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লাল আলুর স্বাস্থ্য উপকারিতা