ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৮:০১ পিএম

হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ রোববার (২১ জুন) টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তিন ম্যাচ সিরিজে আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই।

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানে হারে বাংলাদেশ, ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। একাদশে এ ম্যাচে এসেছে একাধিক পরিবর্তন। পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলে জায়গা হারিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।

আরও পড়ুন

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, পা হারানোর শঙ্কা

গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান

টিআইবির নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন ১ লাখ ৫৩ হাজার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি : স্পিকার

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত,বেঁচে গেছে এক বছর বয়সী শিশুকন্যা