ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ১০:২৬ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক

ছবি: সংগৃহীত, কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দু’টি সীমান্তের শূন্যরেখায় ৭দিন ধরে আটকে আছে বিএসএফ'র পুশইন চেষ্টার শিকার ৫ যুবক। এরমধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন রয়েছেন। ঝর-বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নীচে মানবেতর দিন পার করছেন তারা। এদিকে, পুশইন ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ।

জানা যায়, গত রোববার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের আশ্রয় হয় দু'দেশের সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে। এরপর গত বুধবার ভোরে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২ শিশু ও তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু এখনও গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন এখনও অবস্থান করছে।

আরও পড়ুন

জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক

১৪ বছরেও সংস্কার হয়নি সারিয়াকান্দির ‘মহিলা বাঁধ’, এলাকাবাসীর ভোগান্তি

সাংবাদিক রেজানুরকে গ্রেপ্তারে সম্পাদক পরিষদের উদ্বেগ

অবশেষে কাজী রাজুর স্বপ্ন পূরণ

যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

অর্থনৈতিক সংকটের মধ্যেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী