রাজশাহীর বাঘায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার হামিদকুড়া বিলে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মামুন আলী আড়ানী পৌরসভার গোচর গ্রামের বাসিন্দা এবং আব্দুল ভাদুরের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, গভীর রাতে আড়ানী পৌরসভার ২নং ওয়ার্ডের হামিদকুড়া বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করে মামুন আলী। এসময় বিদ্যুতের সংস্পর্শে এসে সে খুঁটি থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় স্থানীয় লোকজন বিদ্যুতের খুঁটির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুনওসি সিরাজুল হক আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








