ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৬:৪৩ পিএম

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে মারধর, থানায় মামলা

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে মারধর, থানায় মামলা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পড়া দিতে না পারার অজুহাতে ৯ বছর বয়সী এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত জালাল উদ্দিন (৬০) শহরের নতুনহাট এলাকার হযরত খাদিজাতুল কোবরা হাফিজিয়া মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামের রেজওয়ান হোসেনের মেয়ে ওই মাদ্রাসার আবাসিক বিভাগে পড়ছিল। গত সোমবার সকালে পড়া দিতে না পারায় শিক্ষক জালাল উদ্দিন ওই ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

এদিন সন্ধ্যায় মাদ্রাসা থেকে ফোন পেয়ে বাবা রেজওয়ান হোসেন সেখানে যান এবং মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দু'দিন চিকিৎসা শেষে তাকে বাড়ি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

জয়পুরহাট থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে মারধর, থানায় মামলা

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী

বগুড়া দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দোষ ত্রুটি থাকলে সমালোচনা হবে, সেটি যেন গ্রহণযোগ্য হয় : মীর শাহে আলম

বিশ্বস্ততার জন্য পুরস্কার হিসেবে ছাঁটাই হয়েছেন এক কর্মী