স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে লাইনআপ নিশ্চিত করেছে দুই দল।
ইংল্যান্ডের একাদশে গর্ডন ও মাদুয়েকের থাকা বড় ইঙ্গিত দিচ্ছে বুকায়ো সাকাকে নিয়ে। পুরোপুরি ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাকে শুরুর একাদশে রাখেননি কোচ টমাস টুখেল।
রক্ষণে ইংল্যান্ডের হয়ে শুরু করবেন নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস ও রিস জেমস। গোলপোস্টের নিচে থাকবেন জর্ডান পিকফোর্ড। ফরমেশন ৪-২-৩-১।
অন্যদিকে ক্রোয়েশিয়ার মাঝমাঠে থাকছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। তার সঙ্গে শুরু করছেন পেতার সুচিচ ও মার্টিন বাতুরিনা। আক্রমণে ইভান পেরিসিচ, পেতার মুসা ও মারিও পাশালিচকে রাখা হয়েছে।
আরও পড়ুনক্রোয়েশিয়ার একাদশে নেই আন্তে বুদিমির, আন্দ্রেই ক্রামারিচ ও মাতেও কোভাচিচ। তাদের বদলে মুসা, পাশালিচ ও সুচিচকে বেছে নেওয়া হয়েছে।
ক্রোয়েশিয়ার রক্ষণে থাকছেন ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ ও ইয়োসিপ স্তানিশিচ। গোলরক্ষক হিসেবে আছেন দমিনিক লিভাকোভিচ। তাদের ফরমেশনও ৪-২-৩-১।


_medium_1781723359.jpg)





