শুরুর আগেই বিশ্বকাপ শেষ ইংলিশ তারকা ফুটবলারের
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিউক্যাসল ইউনাইটেডের তরুণ রাইট-ব্যাক টিনো লিভরামেন্টো। তার পরিবর্তে চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
বুধবার (১৭ জুন) গ্রুপ ‘এল’-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেই স্কোয়াডে এই পরিবর্তনের ঘোষণা আসে।
গত রোববার দলের অনুশীলনের সময় পায়ে চোট পান ২৩ বছর বয়সী লিভরামেন্টো। পরদিন স্ক্যান ও মেডিকেল পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হয়, এই ইনজুরি নিয়ে তার পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। ফলে স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের এই তরুণ ডিফেন্ডারের।
চলতি মৌসুমজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন লিভরামেন্টো। থাই ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ১৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। এরপরও কোচ থমাস টুখেলের আস্থা অর্জন করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
আরও পড়ুনতবে শেষ পর্যন্ত ইনজুরিই কেড়ে নিল তার প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন।
অন্যদিকে, লিভরামেন্টোর পরিবর্তে সুযোগ পাওয়া ট্রেভোহ চালোবাহর জন্য এটি বড় সুযোগ। চেলসির এই ডিফেন্ডার ইংল্যান্ডের রক্ষণভাগে নতুন বিকল্প হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিচ্ছেন।
মন্তব্য করুন









