ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ০৪:০০ এএম

দীপু মনির জামিন নামঞ্জুর

দীপু মনির জামিন নামঞ্জুর

সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে দীপু মনির আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন চেয়ে শুনানি করেন।

 

শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয়। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। মনির হত্যা মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ অগাস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অন্য মামলার অভিযোগ অনুযায়ী, ৪ অগাস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি জামিন নামঞ্জুর