ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৯:৪৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়ের পালা থেকে পড়ে গলায় কঞ্চি বিধে দিনমজুরের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়ের পালা থেকে পড়ে গলায় কঞ্চি বিধে দিনমজুরের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়ের পালা থেকে নিচে পড়ে গলায় কঞ্চি বিধে দিনমজুর আমিরুল ইসলামের(৩৬) মৃত্যু হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চর বাগদা গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন আমিরুল গ্রামের আব্দুল আজিজের বাড়িতে খড়ের পালা দিচ্ছিলেন। হঠাৎ করে পালার ওপর থেকে তিনি মাটিতে পড়ে যান। এসময় একটি চোঁখা কঞ্চি আমিরুলের গলায় বিঁধে। পরে তাকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আমিরুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়ের পালা থেকে পড়ে গলায় কঞ্চি বিধে দিনমজুরের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টায় মারধর আহত ৩

নওগাঁর বদলগাছীতে সড়কের সাইড ভেঙে পথচারীসহ যান চলাচল ব্যাহত

বগুড়ার আদমদিঘীতে কেজি স্কুল দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

জয়পুরহাটের আক্কেলপুরে বৃদ্ধের আত্মহত্যা

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড