ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৯:১২ পিএম

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরের স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে সুইপার কলোনী, চকসুত্রাপুর হাড্ডিপট্টি ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা হলো মহানগরের সেউজগাড়ী রেল কলোনীর মঙ্গল হরিজন (৩৫), মালগ্রামের আলমগীর (৪০), জয়পুরপাড়ার নিয়াতুল ইসলাম নওসাত (৩৬),শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার গ্রামের মো: নাদিরুজ্জামান বাঁধন (২২), সোনাতলার চরমধুপুরের নাজমুল ব্যাপারি (২৬), দুপচাঁচিয়ার কলিপাড়ার জিহাদ (২৪),একই উপজেলার রসুলপুরের রুহেল (২৫), শাজাহানপুরের আড়িয়া বাজারের শ্রী দুর্জয় (২৪)।

ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি দলের সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ধৃত আসামিদের ওই পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়।

আরও পড়ুন

এদের মধ্যে আসামি মঙ্গল হরিজন, বাঁধন ও নাজমুলকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেয়া হয়। এছাড়া আসামি আলমগীর, নওসাত, জিহাদ, রুহেন ও দুর্জয়কে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। কারাদন্ড দেয়ার পর এই ৮ আসামিকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার : গ্রেফতার এক

বগুড়ার কাহালুতে মাদকসহ কারবারি ও সেবী গ্রেফতার

নিয়ম ভেঙে বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন ট্রাম্প

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগের তদন্ত