ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৩:৩০ পিএম

প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দিতে চায় আলজেরিয়া

প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দিতে চায় আলজেরিয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কাল মঙ্গলবার সকাল ৭টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেটকোভিচ জানালেন, অতীতের ইতিহাস নয়, নিজেদের প্রস্তুতির ওপর ভরসা রাখছে তার শিষ্যরা।

পেটকোভিচ বলেন, ‘আমি সাধারণত বর্তমানে থাকতে পছন্দ করি। অতীত পড়ে আছে পেছনে। এই মুহূর্তে আমাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং খুব ভালো অবস্থায় থেকে প্রথম ম্যাচ খেলতে নামব। আমরা ফেবারিট নই, তবে আমরা জিততেও পারি।’ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে আটকানোর বিশেষ পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আলজেরিয়ার কোচ জানান, তিনি কোনো খেলোয়াড়কে কেন্দ্র করে আলাদা কৌশল সাজানোর পক্ষপাতী নন। তিনি বলেন, ‘প্রত্যেক প্রতিপক্ষের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। তবে আমি আমাদের নিজেদের সামর্থ্যকেও সমান গুরুত্ব দেই। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আটকানোর জন্য আমি কখনও আলাদা পরিকল্পনা করিনি। আগামীকালও করব না।’

বসনিয়ান এই কোচ বলেন, ‘আপনি যে দেশেই খেলুন না কেন, প্রথম ম্যাচ সব দলের জন্যই কিছুটা রহস্যময়। তাই প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবার চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়া জরুরি। আমরা শতভাগ দিতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। আর প্রথম ম্যাচে ভালো ফলাফল পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ৪০ মাইল পশ্চিমে লরেন্স শহরে আলজেরিয়া দল তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে। সেখানকার স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত বসনিয়ান এই কোচ। পেটকোভিচ বলেন, ‘এটি সত্যিই দারুণ একটি অনুভূতি। শুধু আলজেরিয়ানরাই নন, এ অঞ্চলের স্থানীয় মার্কিন বাসিন্দারাও আমাদের সমর্থন করছেন। আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি আশা করি নিরপেক্ষ সমর্থকরাও আগামীকাল আলজেরিয়ার জন্য গলা ফাটাবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে রুখে দিতে চায় আলজেরিয়া

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ

বাংলাদেশের তৈরি জার্সি পরে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে

রংপুরে আনুষ্ঠানিকভাবে হাড়িভাঙ্গা আম সংগ্রহ ও বিক্রি শুরু

অনলাইনে হাজিরার জন্য নেটওয়ার্কের সন্ধানে মগডালে প্রধান শিক্ষক

বিশ্বকাপের মাঠে নামাতে না পারলেও বাবা হওয়ার সুসংবাদ দিলেন নেইমার