ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৩:২২ পিএম

বাংলাদেশের তৈরি জার্সি পরে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে

বাংলাদেশের তৈরি জার্সি পরে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেপ ভার্দে। তবে মাঠের এই চমকের আড়ালে রয়েছে বাংলাদেশের একটি নীরব সাফল্যের গল্পও। সেটা আর কিছুই নয়, বাংলাদেশের তৈরি জার্সি।

সোমবার (১৫ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। শিরোপার অন্যতম দাবিদার স্পেনের বিপক্ষে ড্র করে তারা ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সিগুলোর উৎপাদন হয়েছে ঢাকায় অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টের কারখানায়।

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে বাংলাদেশের উপস্থিতি সাধারণত মাঠে দেখা যায় না। তবে পোশাক ও ক্রীড়া সামগ্রী উৎপাদনের মাধ্যমে দেশটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে স্পোর্টসওয়্যার উৎপাদনেও দেশের সক্ষমতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আন্তর্জাতিক বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের জার্সি উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। ফুটবলের মাঠে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তাদের জার্সি তৈরির মাধ্যমে বাংলাদেশের উৎপাদনশিল্পও পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক পরিচিতি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের তৈরি জার্সি পরে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে

রংপুরে আনুষ্ঠানিকভাবে হাড়িভাঙ্গা আম সংগ্রহ ও বিক্রি শুরু

অনলাইনে হাজিরার জন্য নেটওয়ার্কের সন্ধানে মগডালে প্রধান শিক্ষক

বিশ্বকাপের মাঠে নামাতে না পারলেও বাবা হওয়ার সুসংবাদ দিলেন নেইমার

একনেক সভায় সাত হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী