ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৯:২৮ পিএম

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়।

ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পাল্টানোর কথা থাকলেও গত কয়েক বছর ধরেই আরবি মহররম মাসের শুরুর সময়টাকেই বেছে নিয়েছেন মসজিদুল হারাম ও মীনার মাসজিদ কর্তৃপক্ষ। এ বছরও সেই ধারাবাহিকতায় পুরোনো গিলাফ অপসারণ করে নতুন কিসওয়া স্থাপন করা হয়েছে। নতুন গিলাফ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি অধীর আগ্রহে অপেক্ষা করেন।

কাবার গিলাফ, যা আরবিতে ‘কিসওয়া’ নামে পরিচিত, সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের নিরলস পরিশ্রমে প্রস্তুত হয় এই গিলাফ। দেশটির ঐতিহ্যবাহী নিয়ম অনুসারে সাতটি ধাপে সম্পন্ন করা হয় এর নির্মাণকাজ। নতুন কিসওয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড়। এর ওপর স্বর্ণ ও রৌপ্যের সুতায় পবিত্র কোরআনের ৬৮টি আয়াত ক্যালিগ্রাফির মাধ্যমে অলঙ্কৃত করা হয়েছে। এসব আয়াত লেখার জন্য প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

আরও পড়ুন

সৌদি আরবের প্রচলিত রীতি অনুযায়ী নতুন গিলাফ কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরোনো গিলাফ ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক হিসেবে বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক