ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ১২:২৭ পিএম

লেবাননের দখল করা এলাকা থেকে সরবে না ইসরায়েলী বাহিনী : নেতানিয়াহু

লেবাননের দখল করা এলাকা থেকে সরবে না ইসরায়েলী বাহিনী : নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনও ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরায়েলি বাহিনী সরিয়ে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার (২২০ বর্গমাইল) এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।’ 

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া চুক্তির আওতায় লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নেতানিয়াহুর এই মন্তব্য আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তির ওপর নতুন চাপ তৈরি করতে পারে। এর আগে গত রোববার চুক্তির ঘোষণা দেয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, সমঝোতা স্মারকে ‘লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার’ বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েল। ২০২৪ সালের অক্টোবরে তারা সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে, যা পরে পূর্ণমাত্রার লেবানন আগ্রাসনে রূপ নেয়। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারের এলাকাও দখল করে রেখেছে। অথচ এই নদীকেই ইসরায়েল ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলের’ শেষ সীমা হিসেবে ধরা হয়। এসবের পরও নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘ইরানের সন্ত্রাসী বাহুগুলোকে’ লক্ষ্য করে অভিযান চালিয়ে যাবে এবং ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখতে হবে।

আরও পড়ুন

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঠেকাতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু ইতোমধ্যেই ইসরায়েলের বিরোধী দল ও কট্টরপন্থি মহলের সমালোচনার মুখে পড়েছেন। এ নিয়ে ট্রাম্পের সঙ্গেও তার অন্তরালে মতবিরোধ হয়েছে। কট্টরপন্থি ইসরায়েলিরা আশঙ্কা করছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান হলে লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানও বন্ধ করতে হবে। বর্তমানে গাজায়ও ইসরায়েল প্রায় এক হাজার বর্গকিলোমিটার (৩৮৬ বর্গমাইল) এলাকা দখল করে রেখেছে।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, সব বিষয়ে তার সঙ্গে ট্রাম্পের মতের মিল হয় না। তবে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামগ্রিকভাবে ইসরায়েলের জন্য সফল হয়েছে। তার ভাষায়, ‘অনেক ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক, আবার কিছু ক্ষেত্রে তা এক নয়। ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের দায়িত্ব আমার এবং আমি সেটাই রক্ষা করি।’ তিনি আরও বলেন, ‘ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না-আজ নয়, আগামীকালও নয়। আমরা দেশটির নেতাদের নির্মূল করেছি, তাদের সন্ত্রাসী কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছি।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের দখল করা এলাকা থেকে সরবে না ইসরায়েলী বাহিনী : নেতানিয়াহু

শিশু রামিসা হত্যা মামলা : প্রস্তুত পেপারবুক, যেকোনো দিন ডেথ রেফারেন্সের শুনানি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক’র বৈঠক 

আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস