ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০১:১২ এএম

আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

ছবি : সংগৃহীত, আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তোলা সৌদি আরব এবার উরুগুয়ের বিপক্ষেও চমক দেখাতে চায়। মঙ্গলবার ভোরে বিশ্বকাপ মিশন শুরু করতে যাওয়া দলটির লক্ষ্য শুধু ড্র নয়, জিতেই মাঠ ছাড়ার।

সৌদি আরবের গ্রিক কোচ গিওর্গিওস দনিস জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলতে চান না তিনি। বরং সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেই উরুগুয়েকে চাপে ফেলার পরিকল্পনা তাদের।

দনিসের মতে, সঠিক মানসিকতা ও আত্মবিশ্বাস থাকলে বড় দলকেও হারানো সম্ভব। তাই সুসংগঠিত রক্ষণের পাশাপাশি দ্রুত পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করাই হবে সৌদি আরবের মূল কৌশল।

আরও পড়ুন

‘এইচ’ গ্রুপে উরুগুয়ে, স্পেন ও কেপ ভার্দের সঙ্গে রয়েছে সৌদি আরব। গ্রুপে শক্তিশালী দল থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণ করে বিশ্বকাপে বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছে মধ্যপ্রাচ্যের দেশটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে ট্রাক্টর দিয়ে জমির ফসল নষ্টের অভিযোগ

দিনাজপুরে স্ত্রীর হাতে ব্যবসায়ী স্বামী খুন