ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০৯:৪৯ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ার জোড়া খুনের ঘটনায় সন্দিগ্ধ আসামি কাশেম সাকিদার গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর

বগুড়ার দুপচাঁচিয়ার জোড়া খুনের ঘটনায় সন্দিগ্ধ আসামি কাশেম সাকিদার গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় সৌদি প্রবাসীর বৃদ্ধ বাবা আফতাব উদ্দিন ও পুত্রবধূ রিভা খাতুনকে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. কাশেম সাকিদার নামে একজনকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।

আজ সোমবার (১৫ জুন) কাশেম সাকিদারকে আদালতে হাজির করে মামলার মূল রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহার। এরপর শুনানিশেষে বগুড়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামি কাশেম সাকিদারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

গত ১৪ জুন ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে কাশেম সাখিদারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ৮ জুলাই গভীররাতে সংঘবদ্ধ ডাকাত দল দুপচাঁচিয়ার একটি বাড়িতে প্রবেশ করে আফতাব উদ্দিন ও তার পুত্রবধূ রিভা খাতুনকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর ওই বাড়ি থেকে সোনার গহনা, টাকা ও মোবাইল ফোনসহ ১৭ লাখ ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার জোড়া খুনের ঘটনায় সন্দিগ্ধ আসামি কাশেম সাকিদার গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর

২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩৫ কোটির বেশি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হতে পারে : বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত

জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ রুবেলের অপারেশন করালেন এমপি লালু

জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

ক্ষমতায় এসে মদিনা সনদ হয়ে গেছে মোদি সনদ : রাশেদ প্রধান

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা