ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০১:৫৮ পিএম

বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না : আনচেলত্তি

বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না : আনচেলত্তি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের শুরুটা বাজে হলেও ধীরে ধীরে খেলায় উন্নতি করেছে। তবে এখনো নিজেদের সেরা ছন্দের কাছাকাছিও নেই ‘সেলেসাও’রা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, প্রথমার্ধে দলের খেলা তার পছন্দ হয়নি। তবে আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে। দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হয়েছে বলে দাবি করেন আনচেলত্তি। তার ভাষায়, ‘দ্বতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।

প্রথমার্ধে খারাপ খেলার পেছনে স্নায়ুচাপকেও দায়ী করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ, আমার মনে হয় প্রথমার্ধটা কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপে ভুগেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও ছিল কঠিন। তবে আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে। ম্যাচের কোন দিকটি ভালো লেগেছে জানতে চাইলে আনচেলত্তির উত্তর, দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে, সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন

ভক্তদের সমালোচনা নিয়েও এ সময় কথা বলেন আনচেলত্তি, আপনাকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে, যখন দল ভালো খেলতে পারে না। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না, সমালোচনা পুরো দলের। কারণ, প্রথমার্ধে দল ভালো খেলেনি। মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে উদ্ধার করেছেন ভিনিসিয়ুস। তার পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেছেন, ভিনি ভালো খেলেছে, সে বিপজ্জনক ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে। ‘বি’ গ্রুপ থেকে ব্রাজিল হাইতির বিপক্ষে পরের ম্যাচ খেলবে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না : আনচেলত্তি

চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায় : মির্জা ফখরুল

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে আসছেন এমপি আমির হামজা

আবু সাঈদ হত্যা মামলা : দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

‘এই চুক্তি ইরানের কাছে ট্রাম্পের আত্মসমর্পণের দলিল’

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু