ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০১:২১ পিএম

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়সার আলী মৌসুমি কাঁঠাল ব্যবসায়ী। রোববার সকালে তিনি মধুপুর গ্রামে ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল পাড়তে যান। গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় হাতের কাস্তে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দিনাজপুরের নবাবগঞ্জে গণপিটুনিতে চোরের মৃত্যু

ফরিদপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া 

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার