ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৫:৪২ পিএম

আদ্-দ্বীন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত,আদ্-দ্বীন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ সকলকে দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। এজন্য আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যাতিক্রমধর্মী সরকার চালাচ্ছি।

শিশু ও নারীদের বিশেষ চিকিৎসা ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এ ছাড়া চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি।

আরও পড়ুন

যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন নোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমকামী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

বগুড়াসহ দেশের ১৭ জেলায় রাতেই ঝড়ের আশঙ্কা

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলে নিখোঁজ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

‘ব্রাজিল তো ব্রাজিলই’— হাকিমি