ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০২:০৭ পিএম

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার (১৩ জুন) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। সকাল ১০টা ৫৩ মিনিটে তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। বিমানবন্দর থেকে সড়কপথে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী। বৃষ্টির মধ্যেই কোদাল দিয়ে পাতলী খাল পুনঃখনন কাজ শুরু করেন। পরে তিনি খালের পাড়ে একটি খেজুরগাছের চারা লাগান।

পুনঃখনন উপলক্ষে খালের পাড়ে পাতলী গ্রামবাসীরা জড়ো হন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সকাল থেকে বৃষ্টির মধ্যেই অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী এসে পৌঁছালে খালের পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামবাসী তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। খাল খননের সময় উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

আরও পড়ুন

পাতলী খাল ৮ কিলোমিটার দীর্ঘ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিএমখালীতে এসে ৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বর মাসে পাতলী খাল খননকাজের সূচনা করেছিলেন। সেই সময়ে রাষ্ট্রপতি খালের পারে একটি খেজুরগাছও রোপণ করেন। গাছটি এখনো আছে। এই খাল পুনঃখননে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে বলে জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রকৌশলীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

ফিলিস্তিনের ফুটবল প্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র-কানাডা

ভারতের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত

নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময় : তামিম

সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২

২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী