ইরানের সিরিক বন্দরে বিস্ফোরণ, হরমুজে একাধিক ড্রোন ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। এদিকে, হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার উদ্দেশ্যে একাধিক একমুখী (ওয়ান-ওয়ে) ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। শুক্রবার (১২ জুন) গভীর রাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে একাধিক আত্মঘাতী ড্রোন পাঠিয়েছিল ইরান। মার্কিন বাহিনী সবকটি ড্রোন ভূপাতিত করেছে এবং প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। সেন্টকম আরও উল্লেখ করে, আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
আরও পড়ুনইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর সতর্কতামূলক গুলিবর্ষণের পর হরমুজ প্রণালি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে হরমুজান প্রদেশের প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। এদিকে আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানায়, স্থানীয় বাসিন্দারা কেশম দ্বীপ এবং সিরিক কাউন্টির উপকূলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। তবে, বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








