ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ১২:২৭ এএম

শিক্ষার মান উন্নয়নে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহনকে অবৈতনিক করেছে সরকার : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী 

শিক্ষার মান উন্নয়নে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহনকে অবৈতনিক করেছে সরকার : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেধাবী এবং গতিশীল নেতৃত্বেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। দেশ ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে  হত-দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগনের মাঝে কর্ম সহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহনকে অবৈতনিক করা হয়েছে। সকলের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে খেলাধূলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়োজিত করতে হবে, তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক এবং অনলাইন জুয়ার মত সামাজিক ব্যাধির হাত থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকবৃন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ফারজানা শারমীন বলেন, এ দেশে কোন শ্রেণী-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকার নতুন বাজেট দিয়েছে। জনবান্ধব এই বাজেট জনআকাংখা পূরণ করে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ৪১ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত বিভিন্ন ভাতার পরিধি বাড়বে, দূরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে ৫০ হাজার টাকা থেকে এক লাখে উন্নীত করা হচ্ছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। গ্রামীণ জনপদে দ্রতততম সময়ে যে কোন বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালত কাজ করছে। জেলা পর্যায়ে লীগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে একজন সহকারী জজের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। আদালতে দেওয়ানী ও ফৌজদারী মামলাও বিনামূল্যে পরিচালনা করে দেওয়া হচ্ছে। দেশে কোন মানুষ আর অসহায় থাকবে না।

উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।

প্রতিমন্ত্রী এরআগে উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামও উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

বেআইনিভাবে, বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

মেসিকে থামাতে একাধিক পরিকল্পনা সুইজারল্যান্ড কোচের

নতুন শত্রু খুঁজছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১-১ সমতায় থেকে বিরতিতে স্পেন-বেলজিয়াম