ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০২:০৭ পিএম

বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশে পৌঁছেছেন।

আজ শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে পৌঁছেছেন তিনি। এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করছিলেন কূটনীতিক প্রণয় ভার্মা। তাকে এরইমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার পদে স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী।

আরও পড়ুন

৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ গুজরাটি ব্যবসায়ী হলেও বেশ ভালো বাংলা বলতে পারেন। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভালো সম্পর্ক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি ও বাংলার সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে দীনেশ ত্রিবেদীকে।

সাধারণত ভারতের কূটনৈতিক প্রথা অনুযায়ী অভিজ্ঞ ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেয়া হয়। তবে দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দৌলতপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইন চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের বাঁধা

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপ ফুটবলের ৩ উদ্বোধনী সময় সূচি

উন্নয়ন ব্যয়ে বড় জোর, বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সিপিডি

প্রথম সিনেমার ঘোষণা দিলেন আল রাজীব