ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৬:২৯ এএম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

ছবি, সংগৃহীত, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হতে আর অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। কোটি কোটি দর্শকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ফিফার অধিভুক্ত সংস্থাগুলোর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ভেন্যুতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এবারের বিশ্বকাপের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে এস্তাদিও আজতেকা স্টেডিয়াম। বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি পৃথক ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিরল কীর্তি অর্জন করছে এই ঐতিহাসিক ভেন্যু।

আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচের পাশাপাশি ফুটবল ইতিহাসের এই স্মরণীয় মুহূর্তেরও সাক্ষী হচ্ছেন বাফুফের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

বিদ্যুৎ নিয়ে ইরানের সংসদীয় কমিটির বৈঠকে হঠাৎ লোডশেডিং