ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৯:০৭ পিএম

মধ্যরাতের আগুনে পুড়লো বগুড়ার সারিয়াকান্দি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল

মধ্যরাতের আগুনে পুড়লো বগুড়ার সারিয়াকান্দি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানটির ৩টি ক্লাসরুম এবং একটি অফিস কক্ষ পুড়ে গেছে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তথ্য অনুযায়ী আগুনে প্রতিষ্ঠানটির মোট ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সরেজমিনে জানা গেছে, আজ বুধবার (১০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এলাকাবাসী বুঝতে পারেন পৌর এলাকার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আগুন লেগেছে। পরে তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে আগুনে প্রতিষ্ঠানটির ৩টি শ্রেণিকক্ষের এবং একটি অফিস কক্ষের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

শুধুমাত্র আধাপাকা ভবনের ইটের দেয়াল এবং টিনগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় অবশিষ্ট রয়েছে। বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম বলেন, বুধবার খুব ভোরে খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানে এসে দেখি প্রতিষ্ঠানটি পুড়ে শেষ হয়ে গেছে। এতো টাকার ক্ষতি আমরা কীভাবে পুষিয়ে উঠবো তা বুঝতে পারছি না। আমরা ধারনা করছি দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে আমরা উপযুক্ত তদন্ত চাই।

আরও পড়ুন

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, ভোর ৪টার পর সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা জায়নি, সঠিক তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। ধারণা করা হচ্ছে আগুনে প্রতিষ্ঠানটির আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতের আগুনে পুড়লো বগুড়ার সারিয়াকান্দি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল

বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন: বগুড়ার দুই নারী খামারিকে বিশেষ সম্মাননা প্রদান ‎

বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

দিনাজপুরের চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

থানায় আগুন দেওয়া সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়

হিজাব নিয়ে পুলিশের অভিযানের প্রতিবাদে নারীদের বিক্ষোভ, নিহত ২