ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০২:৫৪ এএম

দিনাজপুরের চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

দিনাজপুরের চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবল উম্মাদনা শুরুর পূর্বেই চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী রাণীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শুরু হয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উম্মাদনা। উভয়দলের সমর্থকদের মধ্যে বিরাজ করে ব্যাপক আনন্দ উল্লাস।

এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে মাঠের চারদিক দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অনেকেই বিদ্যালয় ও বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করেন। খেলা শুরু হলে দর্শকরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকে। হাজার হাজার দর্শক এ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

খেলার প্রথমার্ধ গোল শুন্যভাবে শেষ হয়। বিরতির পর ব্রাজিল সমর্থক দলের মো. রনি জয়সূচক গোলটি করেন। ফলে এ প্রীতি ফুটবল ম্যাচটি ১-০ গোলে শেষ হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিল সমর্থক দলের মো. রনি।

আরও পড়ুন

এ প্রীতি ফুটবল ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, সম্পাদক আফজালুর রহমান মানিক, রাণীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের সভাপতি মো. রইছুল আজম, সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ক্রীড়া বিভাগের এবিএম আইনুল বারী, ক্লাবের সাবেক সভাপতি এড. তুষার কান্তি রায়, সাবেক ফুটবলার আব্দুল কাইয়ুম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

পটুয়াখালীতে ধর্ষণচেষ্টা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেফতার

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা

‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো