রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ সিরাজগঞ্জের উল্লাপাড়া সর. প্রাথমিক বিদ্যালয়
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী বিভাগে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভার প্রাণকেন্দ্রে এ প্রতিষ্ঠানটি অবস্থিত। শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম, বিদ্যালয় পরিচালনা কমিটির দক্ষতা ও পরিচালনা কার্যক্রমসহ ১৯টি সুনিদিষ্ট বিষয় পর্যাবেক্ষণ ও যাচাই বাছাই করে প্রথমে উপজেলা পর্যায় থেকে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায় পর্যন্ত ধারাবাহিকক্রমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বাছাই কমিটি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২০২৬ সালের জন্য শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে অনুষ্ঠানিকভাবে একটি সনদপত্র প্রদান করেছে। আগামীতে এই বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে। তার জন্য ইতোমধ্যে যাবতীয় তথ্যাবলী প্রেরণ করা হয়েছে।
বিদ্যায়ের এডহক কমিটির অভিভাবক সদস্য গোলাম মোহাম্মদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক ও দায়িত্ববান। তাদের নিজেদের মধ্যে যেসকল গুণাবলি বিদ্যমান তারই প্রতিফলন হয়েছে বিদ্যালয়ে। এলাকাবাসী এ বিদ্যালয়ের জন্য গর্ববোধ করে।
আরও পড়ুনবিদ্যালয়টি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট হওয়ায় জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি আকবর আলী, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবারের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন





_medium_1780932416.jpg)

