রিরতির পর আসছে আনিকা’র ‘আমাকে দুঃখ দিওনা’
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের অভিনয় অঙ্গনে নতুনদের মধ্যে এরইমধ্যে কিছু কিছু ভালো ভালো গল্পের নাটকে নিখুঁত অভিনয় করে যে নবাগত অভিনয়শিল্পী দর্শকের প্রিয় হয়ে উঠেছেন তিনি আনিকা আইরা যার পুরো নাম আনিকা বিনতে কামাল আইরা।
ইংরেজি সাহিত্যে পড়াশুনা করা অভিনেত্রী আনিকা আইরার জন্মদিন ছিলো গত ৬ জুন। জন্মদিনে তিনি জানালেন বিরতির পর তিনি এবারের ঈদ উপলক্ষ্যে নতুন একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের বিপরীতে। নাটকের নাম ‘আমাকে দুঃখ দিওনা’।
নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ঈদের আগেই। কয়েকদিনের মধ্যেই নাটকটি ইউটিউবে প্রচারে আসবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আনিকা আইরা বলেন, ‘ খায়রুল বাসার ভাইয়ের সঙ্গে এর আগে মারুফ হোসেন সজীব ভাইয়ের পরিচালনায় আমি এখানেই থাকবো নাটকে অভিনয় করে অনেক সাড়া পেয়েছিলাম। মাঝে আমি পড়াশুনা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। যে কারণে কাজ থেকেও কিছুটা বিরত ছিলাম। বিরতির পর আবার বাসার ভাইয়ের সঙ্গে আমাকে দুঃখ দিওনা নাটকে অভিনয় করে ভীষণ ভালোলেগেছে। নাটকটির গল্প এক কথায় দুর্দান্ত। স্ক্রিপ্ট পড়ে ভীষণ ভালোলেগেছিলো। আর সেরনিয়াবাত ভাইয়ের নিজের লেখা গল্প। যে কারণে নাটকে অভিনয় করেও ভীষণ ভালোলেগেছে। কারণ তিনি শুটিং-এর সময় খুটিনাটি অনেক কিছুই ঠিকঠাক করে নিয়েছেন। সেরনিয়াবাত শাওন ভাইয়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা খুবই ভালো। বাসার ভাইও ভীষণ সহযোগিতা পরায়ণ। আশা করছি আমাদের দুজনের নতুন এই নাটকটি সবাই ভীষণ উপভোগ করবেন, আমি সত্যিই খুউব আশাবাদী নাটকটি নিয়ে। আর এখনো আমি পুরোপুরি পেশাদার অভিনেত্রী হয়ে উঠিনি। পড়াশুনা শেষ করে আশা করছি অভিনয়ে নিয়মিত থাকবো ইনশাআল্লাহ। ’
আরও পড়ুনমোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে পেশাগতভাবে তার যাত্রা শুরু। তবে রাজেরই ‘লাইকব ফাদার লাইক সন’ নাটকে অভিনয় করে আনিকা প্রথম আলোচনায় আসেন। এরপর তাকে দেখা গেছে মারুফ হোসেন সজীবের ‘আমার বউ সব জানে’,‘ আমি এখানেই থাকবো’, রুবেল আনুশের ‘দেখা হওয়ার কথা ছিলো’,‘ মিফতাহ আনানের ‘আপন যে জন’, ফরিদ উদ্দিন মোহাম্মদের ‘কাঠ গোলাপের গল্প’সহ আরো বেশকিছু সুন্দর গল্পের নাটকে। ভোলার মেয়ে আনিকা আইরার বাবা মোস্তফা কামাল, মা খাদিজা আক্তার। তার ছোট দুই বোন তনিকা ও মনিকা। উল্লেখ্য, আনিকা একটি বেরসকারী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে তৃতীয় বর্ষে পড়ছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780924969.jpg)
_medium_1780921441.jpg)





