ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৭:২৫ বিকাল

৮ জেলায় রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

৮ জেলায় রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

দেশের ৮ জেলায় রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 
সোমবার (৮ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
 
 
বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
 
 
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
 
এদিকে দেশের সব বিভাগে চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জেলায় রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

হারুক বা জিতুক, হৃদয়ে শুধু আর্জেন্টিনা : মনিরা মিঠু

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২

বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বগুড়ায় জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানে হারালো বাংলাদেশ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু