মুন্সীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবক নিহত
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তাল গাছ থেকে পড়ে গিয়ে মুরাদ কবিরাজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সকালে তাল গাছে উঠতে গেলে নীচে পড়ে আহত হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।
জেলার টঙ্গীবাড়ি উপজেলার রবনগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মুরাদ ওই গ্রামের আলম কবিরাজের ছেলে।
আরও পড়ুনটঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহাম্মদ জানান, তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর খবর তিনি শুনেছেন। আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে যুবক সেখানে মারা যান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





