ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার ও মানবতাবিরোধী ট্রাইব্যুনাল বিরোধী স্লোগান দেন।
আজ সোমবার (৮ জুন) ভোরে ফজরের নামাজ চলাকালে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি বের করে ছাত্রলীগ।
‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইবুনাল, বন্ধ কর। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ সংবলিত ব্যানারে এ মিছিলটি বের হয়। মিছিলটি সামনে থেকে নেতৃত্ব ও স্লোগান দেন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান। এতে অন্তত ২০/২৫ জন নেতাকর্মী অংশ নেন।
পরে সকালে মিছিলের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, নেতাকর্মীরা মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকে।
এ ছাড়া ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না, মানবো না’ স্লোগানও দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুননির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এর পরে স্থানীয় লোকজন মিছিল শুনে এগিয়ে এলেই ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে এ ব্যাপারে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ‘‘ফজরের নামাজের সময় শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে খবর পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780917391.jpg)


_medium_1780914028.jpg)




