ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৪:৪১ দুপুর

কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ সোমবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েক যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

কসবা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ইসরায়েলের বর্তমান শাসনব্যবস্থার পতন খুব কাছাকাছি : মোজতবা খামেনি

বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে ইরানের ফুটবল দল

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু