ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৪:১৯ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, ছবি: প্রতিকী।

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছবি রানী রায় (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে ঘটনাটি ঘটে। গৃহবধূ ছবি রানী ওই গ্রামের হিরা রায়ের স্ত্রী। 

বিনোদনগর  ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান জানান, ছবি রানী নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, আইনী ব্যবস্থা গ্রহণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ইসরাইলের দুই বিমানঘাঁটিতে আইআরজিসি’র হামলা

চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই

স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের

যশোরের শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক