ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৩:৫০ দুপুর

টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার (৮ জুন) সকালে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য যাত্রী ও পথচারী চরম ভোগান্তির শিকার হন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে।

তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি করে শিক্ষার্থীরা। এ কারণে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে অনাগ্রহ প্রকাশ করে কেন্দ্র পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আইয়ুব আলী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদ। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

আরও পড়ুন

পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, “আগামী মাসেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই এ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা কিছুটা জটিল। তবে শিক্ষার্থীরা যে আশঙ্কার কথা জানিয়েছে, সেসব বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

সোহানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

নীলফামারীর ডোমারে ছাগল বাঁধাকে কেন্দ্র করে মারধরে আহত সুধীরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 

সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু