সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৮ জুন) ভোর রাতে উপজেলার বরবরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির বৈদ্যুতিক তার চুরি করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনকামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








