ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০১:৫৯ দুপুর

আগামী ১৫ জুন বাজারে আসছে রংপুরের হাঁড়িভাঙ্গা আম

আগামী ১৫ জুন বাজারে আসছে রংপুরের হাঁড়িভাঙ্গা আম, ছবি: দৈনিক করতোয়া ।

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রকৃতির এই রুক্ষ আচরণের প্রভাব পড়েছে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আমের ওপরও। অতিরিক্ত গরমের কারণে এবার হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণের সময়সূচি পাঁচ দিন এগিয়ে আনা হয়েছে। 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আগে ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাতের আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ করা হলেও এবার তা পরিবর্তন করে ১৫ জুন করা হয়েছে। তবে আনুষ্ঠানিক যাত্রার আগেই স্থানীয় বাজারে হাঁড়িভাঙ্গা আম বিক্রি শুরু হয়েছে। বর্তমানে প্রতি কেজি আম ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রংপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা হাঁড়িভাঙ্গা আম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংরক্ষণ প্রযুক্তির অভাব এবং সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতির কারণে রপ্তানিকারকদের আগ্রহ কমে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষকরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না।

রংপুরের প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম খলিল বাবু বলেন, রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আম ইতোমধ্যে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে চাষিরা আরও লাভবান হবেন এবং বিশ্বের আরও অনেক মানুষ এই সুস্বাদু আমের স্বাদ গ্রহণের সুযোগ পাবেন। 

আরও পড়ুন

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এরমধ্যে শুধু হাঁড়িভাঙ্গা আম চাষ হয়েছে ১ হাজার ৯০২ হেক্টরের বেশি জমিতে।  রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমের কারণে হাঁড়িভাঙা আম দ্রুত পরিপক্ক হচ্ছে। এ কারণেই আনুষ্ঠানিক বাজারজাতকরণের সময় এগিয়ে আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১৫ জুন বাজারে আসছে রংপুরের হাঁড়িভাঙ্গা আম

বিশ্বকাপে গরম কোনো বড় প্রভাব ফেলবে না  : ইংল্যান্ড অধিনায়ক

আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ

আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

ইসরায়েলি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ নিশানা করে হুতির হামলা 

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ