ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০১:৪৩ দুপুর

ইসরায়েলি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ নিশানা করে হুতির হামলা 

ইসরায়েলি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ নিশানা করে হুতির হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। তারা বলেছে, অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তু নিশানা করে হামলা চালানো হয়েছে।এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে। 

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর পূর্ণ ও সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তারা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেবে। হুতি গোষ্ঠী বলেছে, ‘ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকে আমাদের জনগণ এবং জিহাদ ও প্রতিরোধ অক্ষের জনগণের ওপর আরোপিত অন্যায্য অবরোধের মুখে আমরা নীরব থাকব না।’ তথ্যসূত্র : আল-জাজিরা। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ নিশানা করে হুতির হামলা 

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫

নওগাঁর পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

কোনো চুক্তি হলে তা মেনে নেয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় থাকবে না : ট্রাম্প