ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ১০:৪৭ রাত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় সনাক-টিআইবি’র মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় সনাক-টিআইবি’র মানববন্ধন

‘এখনই জলবায়ু পদক্ষেপের সময়’ এই প্রতিপাদ্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র  অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়ার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। এ উপলক্ষে আজ রোববার (৭ জুন) বেলা ১১টায় শহরের সাতমাথা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সনাক সদস্য অধ্যাপক সায়মা কানিজ, সনাক সদস্য নিভা রাণী সরকার, ইয়েস উপকমিটির আহ্বায়ক মো. মেরাজুল হাসান মণ্ডল, পল্লী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক শেখ মো. আবুল হাসনাত এবং ইয়েস দলনেতা মো. খায়রুল ইসলাম সাকিব প্রমুখ। ইয়েস সদস্য হানজালা সরকারের সঞ্চালনায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং টিআইবি কর্মকর্তারা মানববন্ধনে অংশ নেন।

আরও পড়ুন

মানববন্ধন থেকে সনাক-টিআইবি’র পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় সনাক-টিআইবি’র মানববন্ধন

পঞ্চগড়ের সীমান্তের শুন্য রেখায় তিনদিন ধরে অবস্থান করছে নারী-শিশুসহ ১০ জন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল

নাটোরের সিংড়ায় অর্ধশতাধিক সেচমোটর ও ট্রান্সফরমার চুরি

বগুড়া গাবতলীর জিয়াবাড়ীর সামনে কাঁচা রাস্তার কার্পেটিং শুরু

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি