ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ১২ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রতীক্ষিত ফুটবল আসর ফিফা বিশ্বকাপ-২০২৬। এই মহাযজ্ঞকে বরণ করে নিতে আজ রোববার (৭ জুন) আর্জেন্টিনার সমর্থকগণের পক্ষ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের আর্জেন্টিনার সমর্থকগণ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উপস্থিত হতে থাকে। পরে দুপুর ১২টার পরে প্রায় ১শ’ ফিট পতাকা, ছোট-বড়, মাঝারী পাতাকা, ব্যনার, ফেসটুন, ব্যান্ড পার্টি, ভেপু বাঁশি, মাইক ও আতসবাজির মধ্যদিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান গেটের সামনে থেকে বের হয়ে চৌরাস্তা, স্বর্ণকারপট্টি, আমতলা, কালিবাড়ি হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বড় মাঠে গিয়ে শেষ হয়।
আরও পড়ুনর্যালি ও আনন্দ অনুষ্ঠানে অংশ নেন ঠাকুরগাঁও জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য আরমান হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত আলী রনি, আরাফাত হোসেন সাগর, আরমান হোসেন তারেক, মিঠুন হাসান, আসাদুজ্জামান শামিম, জুবায়ের আকাশ, শুভ, আতাউর রহমান, মাহি প্রমুখ।
মন্তব্য করুন







