ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ১০:০৭ রাত

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে আদিবাসীর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে আদিবাসীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় অতিরিক্ত মদপানে পরিমল কিস্কু (৫০) নামে এক আদিবাসী ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার জগৎনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত আদিবাসী ব্যক্তি ওই এলাকার শ্যামল কিস্কুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে পরিমল কিস্কু অতিরিক্ত চোলাই মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। মদপানের ফলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন প্রাথমিকভাবে ধারণা করছেন।

আরও পড়ুন

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সৎকারের জন্য স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে আদিবাসীর মৃত্যু

গণমাধ্যমের স্বাধীনতা থাকলেও অপকর্মে জড়ালে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

উত্তরের তিন জেলায় পানিতে ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ২

নাটোরে প্রতিমন্ত্রী পলকের পিএসহ গ্রেফতার ২

বগুড়ায় ইউপি সদস্য বিপুলের মৃত্যু এখনো রহস্যাবৃত, নারী আটক

সিরাজগঞ্জের চৌহালীতে বাড়ছে যমুনার পানি দেখা দিয়েছে তীব্র ভাঙন