ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ১০:৩৪ রাত

নাটোরের সিংড়ায় অর্ধশতাধিক সেচমোটর ও ট্রান্সফরমার চুরি

নাটোরের সিংড়ায় অর্ধশতাধিক সেচমোটর ও ট্রান্সফরমার চুরি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় রাতাল মাঠ থেকে ৪ জন সেচ গ্রাহকের ৪টি ট্রান্সফরমার চুরি সংঘটিত হয়েছে। এর আগে উত্তর দমদমা, কয়ড়াবাড়ি, বুড়িকদমা, বিজয়নগর, ইন্দ্রাসনসহ বেশ কয়েকটি গ্রামে অর্ধ শতাধিক চুরির ঘটনা ঘটেছে।

এতে করে কৃষকদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা করে চুরি রোধ করছে কৃষকেরা। তবে যে সব গ্রামে পাহারা নাই এসব গ্রামেই সেচ ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে বেশি। গতকাল শনিবার রাতে ইটালি ইউনিয়নের রাতালের মাঠ থেকে ইউনুস আলী (৫৫), মোহাম্মদ আলী (৬০), শাজাহান আলী (৬৫), আব্দুস সালাম বেগ (৫৫) এর ট্রান্সফরমার চুরি হয়।

এলাকাবাসী জানায়, সকালে কৃষক ইউনুস আলী মাঠে গিয়ে তার জমির সেচের ট্রান্সফরমার পড়ে থাকতে দেখে অন্য কৃষকদের খবর দেন। একে একে ৪ জনের সেচের ট্রান্সফরমার পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার শাহাদাত হোসেন জানান, চলনবিল এলাকায় চলতি বছর ট্রান্সফরমার এবং সেচ প্রায় অর্ধ শতাধিক চুরি সংঘটিত হয়েছে। আমরা থানায় অবহিত করেছি। চুরির মালামাল উদ্ধারে কোনো অগ্রগতি নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় অর্ধশতাধিক সেচমোটর ও ট্রান্সফরমার চুরি

বগুড়া গাবতলীর জিয়াবাড়ীর সামনে কাঁচা রাস্তার কার্পেটিং শুরু

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিরাজগঞ্জের তাড়াশে মাদকসেবীর জেল-জরিমানা

নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত মদপানে আদিবাসীর মৃত্যু

গণমাধ্যমের স্বাধীনতা থাকলেও অপকর্মে জড়ালে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী