ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৮:১২ রাত

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার বাসু বাজারে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসু বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে শিমু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সদর হাসপাতালে স্বজনের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।

আরও পড়ুন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামীম আফজাল বলেন, সড়ক দূর্ঘটনায় শিমু আক্তার নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নিহত শিমু আক্তার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং একই এলাকার কাঠমিস্ত্রি শরীফের স্ত্রী। তার ২ ছেলে রয়েছে বলে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ ঘোষণার দাবি মঞ্চ-২৪ এর

নোয়াখালীতে ছাত্রলীগ ঠেকাতে বিএনপি ও শিবিরের বিক্ষোভ মিছিল

বগুড়ায় ঈদ উৎসবে দেড়শ’ কোটি টাকার দই বেচাকেনা, রপ্তানিতে বিমানবন্দর ও ইপিজেড চান ব্যবসায়ীরা

বগুড়ার সান্তাহারে বাসযাত্রীর প্যান্টের পকেটে মিলল ৪‘শ ইয়াবা

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫