বগুড়ার সান্তাহারে বাসযাত্রীর প্যান্টের পকেটে মিলল ৪‘শ ইয়াবা
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪‘শ পিস ইয়াবাসহ মিন্টু আলী প্রাং (৪৬) নামের নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত মিন্টু নওগাঁর আরজী নওগাঁ মধ্যপাড়ার মৃত ইউসুফ আলী প্রামানিকের ছেলে। আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার হবির মোড় নামক স্থানে হানি এন্টারপ্রাইজ বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার হবির মোড়ে ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।
আরও পড়ুনআজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮ টায় চট্রগ্রাম থেকে নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ নামক (ঢাকা মেট্রো-ব-১৪-৪০০৮) নম্বরের একটি বাস তল্লাশিকালে বাসের সিটে বসে থাকা টিকিটবিহীন যাত্রী মিন্টু আলীকে আটক করা হয়। তল্লাশিকালে মিন্টুর ফুল প্যান্টের ডান পকেট থেকে ৪ শ‘ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

_medium_1780754219.jpg)


_medium_1780753741.jpg)


