ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৭:৩৯ বিকাল

জয়পুরহাটের বাগজানাসহ পাঁচবিবির বাজারে মধুমাসের লিচুতে সয়লাব

জয়পুরহাটের বাগজানাসহ পাঁচবিবির বাজারে মধুমাসের লিচুতে সয়লাব

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে সয়লাব রসালো ফল লিচুতে। দিনাজপুরের বাগান থেকে সরাসরি আনা টাটকা, মিষ্টি ও সতেজ লিচুতে ভরে গেছে বাজারের ফুটপাত ও বাসস্ট্যান্ড দোকানগুলো। আকার ও জাতভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে মধুমাসের জনপ্রিয় এই লিচু ফল। উপজেলার বিভিন্ন ফলের দোকান ও কিছু মৌসুমী ফল ব্যাবসায়ীরাও ফুটপাত অলিগলি ঝুড়িতে করে থরে থরে সাজিয়েছে লিচু।

ঝুড়িতে দেখা যায় বোম্বাই, বেদানা, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লিচু। পাতাসহ ঝুড়ি ভর্তি টসটসে লাল লিচু ক্রেতাদের নজর কাড়ছে। শ প্রতি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। তবে চায়না-৩ আকারে বড় ও মিষ্টি লিচুর দাম  ৭০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে।

বাগজানা বাজারের লিচু বিক্রেতা পবিত্র বলেন, দিনাজপুর বাগান থেকে সরাসরি লিচু এনে নিয়মিত বাগজানাসহ বিভিন্ন হাট-বাজারে বিক্রয় করি। বাগান থেকে গাছ পাকা লিচু ভোরে তুলে দুপুরের আগেই বাজারে চলে আসি। তাই লিচু একদম সতেজ ও তাজা থাকে। এখন চলছে গরমের মাস জ্যৈষ্ঠ ।এ কারণে বাজারে লিচুর চাহিদা একটু বেশি। বেচাবিক্রিও মোটামুটি ভালো। দামও ক্রেতাদের হাতের নাগালেই আছে। ক্রেতারা জানান,  দিনাজপুরের লিচু অনেক ভাল মানের। গতবারের চেয়ে দামও কম।

আরও পড়ুন

স্থানীয় কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। বাগজানাসহ পাঁচবিবি উপজেলাতে ছোট ছোট বাগান আছে । অনেকে আবার বাসাবাড়ির পাশেও লিচুর গাছ লাগিয়েছেন সে গাছগুলোতেও ফল ধরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানাসহ পাঁচবিবির বাজারে মধুমাসের লিচুতে সয়লাব

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার ধুনটে যুবদল নেতার উপর ককটেল হামলা, শ্রমিকলীগ নেতা গ্রেফতার

'আর্জেন্টিনার সাপোর্টার বেশি, জার্সিও বিক্রি হচ্ছে বেশি'

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন