ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৭:২৮ বিকাল

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (৬ জুন) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন জীবন (৩৪), মো. আলম, মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তাদের মধ্যে কেউ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড কমিটির সক্রিয় কর্মী, আবার কেউ যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।

অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে গ্রেফতার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানাসহ পাঁচবিবির বাজারে মধুমাসের লিচুতে সয়লাব

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার ধুনটে যুবদল নেতার উপর ককটেল হামলা, শ্রমিকলীগ নেতা গ্রেফতার

'আর্জেন্টিনার সাপোর্টার বেশি, জার্সিও বিক্রি হচ্ছে বেশি'

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন