বগুড়ার শাজাহানপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে বিদ্যুৎ স্পৃষ্টে উপজেলা বিএনপির সদস্য ও উপজেলার ডোমনপুকুর বুদাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নজরুল ইসলাম (৪২) মারা গেছেন। আজ শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে তিনি বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন।
পারিবারের সদস্যরা জানান, নজরুল ইসলাম তার নতুন বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম জানান, নজরুল ইসলাম শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুনতার আকস্মিক মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন


_medium_1780748377.jpg)



_medium_1780740609.jpg)

