বগুড়ার সান্তাহারের মাদক রানী শুটকির জেল-জরিমানা
আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার মাদকের রানী খ্যাত সান্তাহারের বাসিন্দা রহিমা বেগম ওরফে মাদক সম্রাজ্ঞী শুটকিকে আটক ও তার হেফাজত থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাকে এক বছরের বিনাশ্রম করাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার চা-বাগান শান্তিনগর এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক ও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জেল-জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী রহিমা ওরফে শুটকি ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী। সে একজন পেশাদারি মাদক কারবারি। তার বিরুদ্ধে অর্ধ শতাধিকের বেশি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
জানা যায়, সান্তাহার ফাঁড়ির ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে সান্তাহার ফাঁড়ি পুলিশ সান্তাহার চা-বাগান শান্তিনগর এলাকার মাদকের রানী খ্যাত রহিমা বেগম ওরফে শুটকির বাসা তল্লাশি করে বেশ কিছু পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আরও পড়ুনএরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম রহিমা বেগম ওরফে শুটকিকে উল্লেখিত পরিমান কারাদন্ডাদেশ দেন। তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন






