ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৮:১৪ এএম

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ছবি, সংগৃহীত, শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের কন্টেইনারের ভিতরে ও পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোন সমস্যা হয়নি, ফ্লাইং অপারেশন চলমান রয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।

শুক্রবার দিবাগত রাতে গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হযরত হজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের ওখানে একটি কন্টেইনারের ভিতরে ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। রাত আনুমানিক ১১ টা ২৪ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত দেখা যায়। আগুনের রিপোর্ট হওয়ার পর সঙ্গে সঙ্গেই শাহাজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও পাশে বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে দ্রুততার সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এখন এখানে কোনো আগুন নেই। অন্য কোনো সূত্র থেকে আগুন আসছে কিনা সেটি দেখার চেষ্টা চলছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের বিমানবন্দরের ফ্লায়িং অপারেশনে কোনো সমস্যা হয়নি। ফ্লাইং অপারেশন চলমান রয়েছে।

আরও পড়ুন

শুক্রবার রাত ১১টা ২৪ বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুনের খবর পাওয়া যায়। পরে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একপর্যায়ে রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত