ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ১০:৪৬ পিএম

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো নতুন অতিথি।  

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন শারলিন খান। 

পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী, তা থেকে বোঝা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন

পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানী অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন কৃষি সচিব

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও‘র উদ্যোগে ব্রিজের মুখ থেকে কচুরিপানা অপসারণ

বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি আত্মগোপেনে

কিশোরগঞ্জে বিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু