ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৪:১৩ পিএম

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা: নুসরাত ফারিয়া

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা: নুসরাত ফারিয়া

ঢালিউডের গ্ল্যামার কুইন নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গান দিয়েও মাতাচ্ছেন শ্রোতাদের হৃদয়। তার সুরেলা কণ্ঠের আগের গানগুলোর মতোই এবারও ঝড় তুলেছে তার নতুন ট্র্যাক ‘লোকে বলে’। মাস খানেক আগে প্রকাশ পাওয়া এই গানটির ভিউ ইউটিউবে দেখতে দেখতে প্রায় ৬০ লাখের ঘরে পৌঁছে গেছে।

বলা বাহুল্য, গানটি বেশ ভালোই সাড়া জাগিয়েছে তার ভক্তদের মনে। সেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এবার নতুন আমেজে গানটি গেয়েছেন ফারিয়া। আর সঙ্গে দিয়েছেন একটি ভিডিও।

এই সংস্করণে গানটি আগের তুলনায় ধীরলয়ে গেয়েছেন ফারিয়া। আর ভিডিওতে দেখা গেল, লন্ডনের বিভিন্ন সড়কে আনন্দচিত্তে হেঁটে বেড়াচ্ছেন তিনি। পরনে সাদা পোশাক।

ভিডিওর ক্যাপশনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিয়া। লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। লোকে বলে এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’

আরও পড়ুন

ফারিয়ার এই ভিডিওটিও দারুণ সাড়া পাচ্ছে। মাত্র চার ঘণ্টায় এর ভিউ প্রায় সাত লাখ। ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া, আর মন্তব্য পাঁচ শতাধিক।

উল্লেখ্য, ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর-সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও বানিয়েছেন বাবা যাদব। এটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা: নুসরাত ফারিয়া

বাহরাইন ও জর্ডানে ড্রোন হামলা চালিয়েছে ইরান

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

আজ শিল্পকলায় সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়াবেন রুনা লায়লা

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১